একাডেমিক
ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের এইচএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য ও জিপিএ-৫ রেকর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অভূতপূর্ব গৌরবময় ফলাফল।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ জেলায় শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়ে কলেজের সম্মান বৃদ্ধি করেছে। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।
